ঈদে ঢাকা ছেড়েছে পৌনে এক কোটি সিম, ঢুকেছে আড়াই লাখের বেশি

৩০ জুন, ২০২৩ ১৭:০৯  

ঈদের দিনেও ঢাকা ছেড়েছে ২৪ লাখ সিম

ঈদের ছুটিতে ঈদের দিনসহ আগের দুইদিন মিলিয়ে (মঙ্গলবার ও বুধবার) তিনদিনে মোট ঢাকা ছেড়েছে ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ জন। এর মধ্যে তিনদিনে ঢাকায় ঢুকেছেন ২ লাখ ৬৭ হাজার ৩৬ সিম ব্যবহারকারী।

সিম এর ঢাকা ছাড়াও ও প্রবেশের হালনাগাদ তথ্য প্রকাশ করে শুক্রবার (৩০ জুন) বিকেল ৪টা ৫০ মিনিটে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে জানিয়েছেন, ঈদের দিন রাজধানী ছেড়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ সিম ব্যবহারকারী। আর ঢাকায় ঢুকেছে ৫ লাখ ৫৬ হাজার ২৮১ সিম ব্যবহারকারী। ঢাকা ছাড়াদের মধ্যে গ্রামীণ ফোনের সিমধারী সর্বোচ্চ ১৬ লাখ ৭২ হাজার ১৮৯, রবি ২ লাখ ৩ হাজার ৬১৬, বাংলালিংক ১১ লাখ ৪ হাজার ৮৭০ এবং টেলিটক ৪৭ হাজার ৩৩৮।

এর আগে তিনি জানিয়েছিলেন, ঈদের ছুটিতে গত দুইদিনে (মঙ্গল ও বুধবার) মোট ৫০ লাখ ৫০ হাজার মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। ২৮ জুন (বুধবার) ৩১ লাখ ৪১ হাজার সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। এর আগের দিন ২৭ জুন (মঙ্গলবার) ঢাকা ছেড়েছেন ১৯ লাখ পাঁচ হাজার সিম ব্যবহারকারী।

২৮ জুন সবচেয়ে বেশি গ্রামীণ ফোনের ১৭ লাখ ৬২ হাজার ৬০৭ জন ব্যবহারকারী ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছেন। এ ছাড়া রবি ৪ লাখ ৫৫ হাজার ৪৭৮ জন, বাংলালিংকের ৩ লাখ ৫৫ হাজার ৪৩৯ এবং টেলিটকের ৯১ হাজার ১১৭ টি সিম ঢাকার বাইরে গেছে।

আগের দিন ২৭ জুন ৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন সিম ব্যবহারকারী রাজধানী ছেড়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রবির ৯ লাখ ৫৫ হাজার ৭৫৬ জন ব্যবহারকারী। এ ছাড়া গ্রামীণফোনের ২ লাখ ৩০ হাজার ৮৮৬, বাংলালিংকের ৬ লাখ ১০ হাজার ৬৪১ এবং টেলিটকের ১ লাখ ৮ হাজার ৩১০টি সিম ঢাকার বাইরে গেছে।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী আরও জানান, একজন একাধিক সিম ব্যবহার করায় এই সংখ্যাটি প্রকৃত ব্যক্তির সংখ্যা নয়। এছাড়া শিশুসহ এমন অনেকেই ঢাকা ছেড়েছে যারা কোনো মোবাইল সিম ব্যবহার করে না। তাদের নামে সিম নিবন্ধন করা নেই।

https://digibanglatech.news/news/event/100895/?swcfpc=1